ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে ইলিশ রক্ষায় নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও ১০ কেজি জাটকা উদ্ধার

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে কালিগঞ্জ নৌ-থানা পুলিশ। অভিযানে ৫০ হাজার ১১০ মিটার অবৈধ জাল ও আনুমানিক ১০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হয় এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়ার নেতৃত্বে নৌ থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ও জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আনুমানিক ১০ কেজি জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ কালীগঞ্জ নৌ-থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, সারাদেশে ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ আইন অমান্য করে নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে ইলিশ রক্ষায় নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও ১০ কেজি জাটকা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে কালিগঞ্জ নৌ-থানা পুলিশ। অভিযানে ৫০ হাজার ১১০ মিটার অবৈধ জাল ও আনুমানিক ১০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হয় এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়ার নেতৃত্বে নৌ থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ও জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আনুমানিক ১০ কেজি জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ কালীগঞ্জ নৌ-থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, সারাদেশে ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ আইন অমান্য করে নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত