ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

হিজলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান অব্যাহত

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়াসিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নদীতে থাকা জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন থেকে বিরত থাকতে এবং অন্যদেরও সচেতন করতে বলা হয়।

মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময়ে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত করতে সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হিজলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়াসিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নদীতে থাকা জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন থেকে বিরত থাকতে এবং অন্যদেরও সচেতন করতে বলা হয়।

মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময়ে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত করতে সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত