মা-ইলিশ রক্ষায় আজ মধ্য রাত থেকে সারাদেশে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ইলিশের প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এ নিষেধাজ্ঞা জারি করেছে।
নিষেধাজ্ঞা চলাকালে নদ-নদী ও উপকূলীয় জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এ সময় জেলেদের নদীতে না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন নদ-নদী ও উপকূলীয় এলাকায় মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদ-নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি চালাবে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা-ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়া হলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। এতে ভবিষ্যতে জেলেদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও এর সুফল ভোগ করবে।
নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই মা-ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলতে জেলে ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে
মতামত