বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট—নদীবেষ্টিত ও দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের মানুষের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য জনাব রাজীব আহসান।
দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা, নদীভাঙন, যোগাযোগ সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে আসছেন এ অঞ্চলের মানুষ। তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন—উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ নৌপথ, আধুনিক অবকাঠামো, নদীভাঙন রোধ এবং জনজীবনে স্বস্তি—বাস্তবে রূপ দিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাজীব আহসান।
তার উদ্যোগে হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাটের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, নৌযাতায়াতের আধুনিকায়ন, ঘাট ও পল্টুন নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। এসব উদ্যোগে দীর্ঘদিনের পিছিয়ে থাকা জনপদটি ধীরে ধীরে উন্নয়নের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে একসময় নদীভাঙন ও যোগাযোগ সংকটে পিছিয়ে থাকা হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে উঠবে।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাওয়া রাজীব আহসানকে তাই স্থানীয়দের অনেকেই দেখছেন “উন্নয়নের রূপকার” হিসেবে।
মতামত