বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মুহাম্মদ আবু সালেহ (খোকন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. কামরুজ্জামানকে আহ্বায়ক এবং মো. তারেক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান পলাশ, মো. মাহবুব আলম, মো. তাওহিদুল ইসলাম জুলহাস, সোহেল নূর উদ্দিন খান, মো. মামুন রানা, মো. মিজানুর রহমান, মো. হানিফ হাওলাদার ও মো. হাসান মাহমুদ রানা।
যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন জাহিদ হাসান শান্ত, মো. শামসুল আলম চয়ন ভূঁইয়া, মো. নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. শাকিল খান, মো. ইকবাল হোসেন ও মুহাম্মাদ ছানাউল হক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আমান উল্লাহ আমানকে। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. ইমন হোসেন হাওলাদার, মো. ফেরদৌস হোসাইন রুবেল, মো. হেমায়েত হোসেন আবুল, মো. রায়হান হোসেন, শাকিল হোসেন ও মো. রাকিবুল হাসান।
কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু তালহা, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. ফয়সাল গাজী, অর্থ সম্পাদক মাহবুব আলম এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন। এছাড়া কমিটিতে ২০ জনকে সদস্য রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সাধারণ মানুষের অধিকার আদায়ে তারা কাজ করবেন বলে জানান।
মতামত