ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে জিআর চাল চুরির অভিযোগে অফিস সহায়ক মনিরকে আটক করে গণপিটুনি

বরিশালের মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মসজিদ-মাদ্রাসার নামে বরাদ্দকৃত জিআর চাল চুরির ঘটনায় অভিযুক্ত উপজেলা পরিষদের অফিস সহায়ক মনিরকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছে এমন খবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিকাপুর সিটিসেল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। 

এদিকে মনিরের বিরুদ্ধে কালিকাপুরের এতিম ও মানসিক প্রতিবন্ধী ইব্রাহিম হোসেন ইবুর নামে বরাদ্দকৃত ঘর মনিরের আত্মীয়র নামে করে নেওয়ার অভিযোগ রয়েছে শুধু তাই নয় বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষ কে টিউবওয়েল, ঘর ও সরকারি অনুদান কথা বলে তাদের কাজ থেকে নগদ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে জিআর চাল চুরির অভিযোগে অফিস সহায়ক মনিরকে আটক করে গণপিটুনি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মসজিদ-মাদ্রাসার নামে বরাদ্দকৃত জিআর চাল চুরির ঘটনায় অভিযুক্ত উপজেলা পরিষদের অফিস সহায়ক মনিরকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছে এমন খবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিকাপুর সিটিসেল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। 

এদিকে মনিরের বিরুদ্ধে কালিকাপুরের এতিম ও মানসিক প্রতিবন্ধী ইব্রাহিম হোসেন ইবুর নামে বরাদ্দকৃত ঘর মনিরের আত্মীয়র নামে করে নেওয়ার অভিযোগ রয়েছে শুধু তাই নয় বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষ কে টিউবওয়েল, ঘর ও সরকারি অনুদান কথা বলে তাদের কাজ থেকে নগদ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত