মেহেন্দিগঞ্জ কে মাদকমুক্ত করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের ৪৫ জন করে প্রায় আটশত ইমাম মোয়াজ্জেন সাহেবদের কে নিয়ে আলোচনা করেন প্রতি মন্ত্রী রাজিব আহসান।
আজ ৩ রা অক্টোবর রোজ শনিবার বিকেল চারটায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন তিনি।
উল্লেখ্য যে, উপজেলায় মাদকের প্রভাব এবং প্রসার ঠেকাতে প্রশাসনের পাশাপাশি ইমাম মোয়াজ্জিনদের ভূমিকা রাখার জন্য এই আয়োজন করে উপজেলা ও পৌর শাখা ওলামা দল। আলোচনা সবাই মাদকের পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য ইমাম মোয়াজ্জিনদের প্রতি অনুরোধ রাখেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর শাখা বিএনপির বিএনপি'র নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, এবং ইমাম মোয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দ।
মতামত