ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

৯ বছর পর কমিটি ঘোষণা, বরিশালে যুবদলের আনন্দ মিছিল ও উচ্ছ্বাস

দীর্ঘ ৯ বছর পর বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। এ সময় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা নতুন কমিটি দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৯ বছর পর কমিটি ঘোষণা, বরিশালে যুবদলের আনন্দ মিছিল ও উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ ৯ বছর পর বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। এ সময় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা নতুন কমিটি দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত