বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলার ভোলা সদর এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যকার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুর ১টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু।এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া।সভায় সংশ্লিষ্ট চার উপজেলার মধ্যকার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণের বিষয়টি নিয়ে মতবিনিময় করা হয়।এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।