ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

রাজনীতি

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, আলোচনায় রুমিন,নিরব,হাসান মামুন

দলীয় ঐক্য সুসংহত করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রক্রিয়ায় পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকর্মীকে পর্যায়ক্রমে দলে ফেরানোর বিষয়টি আলোচনায় রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় আলোচিত সাত বিদ্রোহী প্রার্থী হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক।এ ছাড়া আলোচনায় রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজ, শহীদ মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তরুণ দে ও মামুনুর রশীদ (চাকসু মামুন)।ইতোমধ্যে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।দলীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিভেদ দূর করে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে তালিকায় থাকা সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার চূড়ান্ত হয়েছে—এমন নয়; পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন।

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, আলোচনায় রুমিন,নিরব,হাসান মামুন