বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন এ কমিটির মাধ্যমে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।