বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
আজ শনিবার (২১ নভেম্বর) মেহেন্দিগঞ্জ পৌর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, পৌরসভার প্রতিটি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা দেবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে।
তিনি নাগরিকদের সেবার মান উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।