বরিশালের মেহেন্দিগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মাতব্বর।
নতুন কমিটির মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির দায়িত্বশীলদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।