বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (ধুলিয়া মধ্যের চর) ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য মোঃ জুয়েল হাওলাদার।
জানা গেছে, জুয়েল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয়ে জুয়েল হাওলাদার ইউপি সদস্য নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করবেন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে ইউপি সদস্য হিসেবে দেখার প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হলে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরি করতে পারেন।
এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে এলাকাবাসীর প্রত্যাশা কতটা প্রতিফলিত হয় ভোটের ফলাফলে।