বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খান মোহাম্মদ রিয়াদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন।
খান মোহাম্মদ রিয়াদ মেহেন্দিগঞ্জ উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খানের ছেলে।
জানা গেছে, রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বেশ সক্রিয় ছিলেন। পাশাপাশি দলটির নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।