বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
মোস্তাফিজুর রহমান রিপন মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।