মেহেন্দিগঞ্জের ১১ নং চানপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সজল সিকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ১১ নং চানপুর ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপি।
এক শোকবার্তায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ তালুকদার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ৮টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।