বরিশালের মেহেন্দিগঞ্জে থানা পুলিশ ও নৌপুলিশ কালীগঞ্জের যৌথ অভিযানে আলমাস ডাকাত নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দড়িরচর খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আলমাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও নৌপুলিশ কালীগঞ্জ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।