বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবাসহ আমির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ থানাধীন বাজিৎখা এলাকার গোলপাড় বাজার সংলগ্ন দেওয়ান বাড়ির কবরস্থানের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির হোসেন বাজিৎখা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কবির হোসেন ও সামছুন নাহারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে আমির হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।