ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এমপি।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) ঐতিহাসিক এ দিবস উপলক্ষে তিনি দুই মহান নেতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও গণতন্ত্রের জন্য সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।