মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরখাটা গ্রামের বাসিন্দা, সাবেক উপজেলা জামে মসজিদের সহকারী ইমাম ও সর্বজনপরিচিত সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হাফেজ মোঃ আবু হানিফ (৫৫) আর নেই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে টিউমারজনিত ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম হাফেজ আবু হানিফের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন।