বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি ইকবাল খান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন তিনি। দলীয় সমর্থন ও মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ইকবাল খান।
ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ততার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া ইকবাল খান দলীয় নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতা নিয়ে চাঁনপুর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি।