ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতা—এই চেতনাকে ধারণ করে এক হিন্দু বোনের জীবন রক্ষায় বি-পজিটিভ (B+) রক্তদান করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন।
ধর্মীয় পরিচয়ের ভিন্নতা ভুলে বিপদে থাকা একজন মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদানের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। তাঁর এই উদ্যোগে প্রশংসা করছেন মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ।
রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচানোর উপায় নয়, এটি সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধেরও এক অনন্য প্রকাশ। নাঈম ইসলাম তুহিনের এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করেছে—মানুষের পরিচয় সবার আগে মানুষ, আর মানবতার কোনো ধর্ম বা বর্ণ নেই।
ধর্ম যার যার, মানবতা সবার—এই চেতনায় এগিয়ে যাক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন।