বরিশালের মেহেন্দিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ লোকমান হোসেন (৩২) ও সুলতান সিকদার (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকার মাছকাটা হাউজিংয়ের জনৈক সুমনের ভবনের সামনে বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর সিন্নিরচর এলাকার তোতা বেপারীর ছেলে এবং সুলতান সিকদার পূর্ব ইয়ারবেগ এলাকার লতিফ সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।