জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল উত্তর জেলা যুবদলের ব্যানারে বরিশাল সদরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) আয়োজিত এ বর্ণাঢ্য র্যালিতে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব পারভেজ খন্দকার, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ খানের নেতৃত্বে নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বরিশাল সদরের রাজপথ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক তৎপরতা ও ঐক্যের চিত্র ফুটে ওঠে।