রাজধানীর পিয়াংকিং চাইনিজ রেস্টুরেন্ট, মিরপুর ১০,ঢাকা। গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, প্রাক্তন ছাত্রফোরাম ঐতিহ্যবাহী আলীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার উদ্যোগে মরহুম মাওলানা ইদ্রিস হুজুরসহ প্রয়াত শিক্ষকদের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ফোরামের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ কবির হোসেন মাতাব্বরকে সভাপতি এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন রাড়ী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্রদের সামনে উপদেষ্টা পরিষদের সদস্যরা সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত প্রাক্তন ছাত্ররা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানায়।।
নবগঠিত পাঁচ সদস্যের কমিটিকে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রাক্তন ছাত্রফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় হবে এবং প্রিয় শিক্ষকদের স্মৃতি সংরক্ষণ ও মাদ্রাসার কল্যাণে ফোরামের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।