বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা চাঁনপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ১ নং ওয়ার্ড এ জমি লিখে না দেওয়ায় পুত্রবধূ শাহীনুর বেগম এবং তার বড় ছেলে মোঃ হেলাল উদ্দিন ঘারামী, হেলাল উদ্দিন ঘারামী ছেলে মোঃ নাহিদ হোসেন ঘরামীর হামলায় ফজলে করিম ঘরামি (৮০) নামের এক বৃদ্ধ গুরুতর যখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃদ্ধ ফজলে করিম ঘরামির মেয়ে শামসুন্নাহার গণমাধ্যমকে জানান, তার ভাই বড় ভাই মোঃ হেলাল উদ্দিন ঘারামী মোঃ নাহিদ হোসেন ঘরামির নামে বাড়ির জমি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবা ফজলে করিম ঘরামিকে দীর্ঘদিন যাবত মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে।
এরই ধারাবাহিকতা রবিবার সন্ধ্যায় জমি নিয়ে বাবার সাথে ছেলে মোঃ হেলাল উদ্দিন ঘারামী মোঃ নাহিদ হোসেন ঘরামির বাকবিতন্ডা হওয়ার এক পর্যায়ে মোঃ হেলাল উদ্দিন ঘারামী স্ত্রী শাহিনুর ও তার ছেলে নাতি মোঃ নাহিদ ঘরামী গংরা বৃদ্ধ ফজলে করিম ঘরামিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর যখম করেন।
এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধ ফজলে করিম ঘরামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এবিষয়ে ছেলে মোঃ হেলাল উদ্দিন ঘারামী মোঃ নাহিদ, ঘরামী, হেলাল উদ্দিন ঘারামী ও তার স্ত্রী শাহিনুর ও নাতি মোঃ নাহিদ হোসেন ঘরামীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তার মেয়ে জামাই রফিকুল ইসলাম।